গত ১ মে, ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জয়া হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা‘র সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার সিএম কয়েস সামীকে সংবর্ধনা প্রদান করা হয়।

জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি উপস্থিত ছিলেন বাংলদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সংগঠনের সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটি সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সেন্টার ফর এন আর বি এর চেয়ারম্যান শেকিল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক বোর্ড অফ ট্রাস্টি সদস্য ছদরুন নূর, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটি সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রাহিম চুনই, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। এ সময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট) সহ সভাপতি শামীম আহমেদ (সুনামগঞ্জ) সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ) সহ সভাপতি মোঃ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার) কোষাধ্যক্ষ মোঃ আলীম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, দেলোয়ার হোসেন মানিক।

স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশন সহ সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, মোঃ শফিউদ্দিন তালুকদার ও মোঃ জাবেদ উদ্দিন।

উপস্থিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের নির্বাচন কমিশনার ও ট্রাস্টি আব্দুস শহীদ, এডভোকেটেড নাসির উদ্দিন, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটি সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, কুইন্স বাংলাদেশ সোসাইটি সভাপতি শামস উদ্দিন, এসোসিয়েশন সাবেক সহ-সভাপতি আব্দুল মছব্বির, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সিলেট জেলা ছাত্র ইউনিয়ন এর সভাপতি গোলাম মুর্তুজা, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ ও উপদেষ্টা এমদাদ চৌধুরী, আব্দুর রহমান, সহ সভাপতি কয়েছ আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, জালালাবাদ এসোসিয়েশনের অব আমেরিকার ইনক-এর সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, সাবেক ফুটবলার হেলাল উদ্দিন চৌধুরী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস ইনকের জাবেদ আহমদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথি সিএম কয়েস সামীকে একজন জনদরদী নেতা হিসেবে আখ্যায়িত করেন একই সাথে তিনি এবং তাঁর পরিবারের মানব সেবায় নানা অবদানের কথা তুলে ধরেন। এ সময় বক্তারা দেশ এবং প্রবাসের বৃহত্তর সিলেটবাসীর নানা দাবি দাওয়া বিষয়ে তাঁকে সোচ্চার হওয়ার আহ্বান জানান । তারা বলেন বর্তমান সরকারের কাছে সিলেটের উন্নয়নে পূর্বের নেয়া নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং আগামীতে বৃহত্তর সিলেটকে আরো সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা হাতে নেয়ার জোর দাবি জানানোর জন্য অনুরোধ করেন।

সংবর্তিত অতিথি তাঁর বক্তব্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজন করার জন্য‌। এ সময় তিনি সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার জন্য আহ্বান জানান। তিনি বলেন দাবি আদায়ের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে একতা, আমরা সম্মিলিতভাবে কোন কিছু চাইলে যে কারো কাছ থেকে তা আদায় করা যায়। তিনি বলেন বৃহত্তর সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা নানা পদক্ষেপ হাতে নিচ্ছে, প্রবাসীরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলে আমরা বৃহত্তর সিলেটের সব ধরনের দাবি দাওয়া পূরণ করতে পারব বলে বিশ্বাস করি।

সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, টাইম টিভি ও বাংলা পত্রিকার প্রেসিডেন্ট ও সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, কাউছারুজ্জামান চৌধুরী এনা, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আতিক, মোঃ হোসেন, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা সদস্য গহর চৌধুরী কিনু, শামীম আহমেদ, ফকরুল ইসলাম, সাবেক উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি সমীর উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার বিয়ানীবাজার সমিতি প্রফেসর কামাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বিয়ানীবাজার সমিতি শামীম আহমেদ, কামরুজামান আনা মিয়া, মোঃ হোসেন, মনসুর আলম, আবু সাইদ, হবিগঞ্জ লাখাই ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, লিয়াকত আলী, সুনামগঞ্জ জেলা সমিতির কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান, কমিটি এক্টিভিস্ট দীপঙ্কর দেব ও রাসেল আহমেদ প্রমুখ।