জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র মতবিনিময় সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন “যারা চুরি-চামারি করে তাদেরকে ইউ শুড পানিষ্ট দ্যাম”।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। তাদের বিষয়ে প্রবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, সন্ধ্যা ৭ ঘটিকায় নিউ ইয়র্কের কুইন্স মামা‘স পার্টি হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এম.পি’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এম পি। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোঃ নাজমুল হুদা, সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জগলু চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিলেট জেলা বার এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বিধান সাহা, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক্ এর সাবেক সভাপিত ও উপদেষ্টা বদরুন নাহার খান মিতা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ মুক্তিযুদ্বা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সেন্টার ফর এন আর বি চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম প্রমুখ । .
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, ও সাবেক সাহিত্য সম্পাদক শরিফুল হক মনজু, সাবেক বোর্ড অফ ট্রাস্টি আব্দুস সালাম, আব্দুস শহীদ, এডভোকেটেড নাসির উদ্দিন,সাবেক জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সহ সাধারণ সম্পাদক ও মূল ধারার রাজনীতিক ফকরুল ইসলাম দেলোয়ার, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সারোয়ার হোসেন, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সোহান আহমেদ টুটুল, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভেট হাসান আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর নূর ভুইয়া, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, এডভ্যাকেটে সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সিলেট বিভাগের বিভিন্ন বিষয় এবং নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট সেবার মান’র বিষয়ে তুলে ধরেন । বক্তারা আরো বলেন বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী হয়রানি, সিলেট সরকারি হাসপাতাল পরিষ্কর পরিচ্ছন্ন বিষয়, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন, সিলেট বিমান বন্দর, বাংলাদেশ বিমান নিউ ইয়র্ক টু ঢাকা রুট, প্রবাসীদের বাংলাদেশ এন ইডি ব্যবস্থাটি সহজ করার, কনস্যুলেট ফোন সার্ভিসেস উন্নতি ইত্যাদি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন ও সদ্য নিয়োগ প্রাপ্ত নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোঃ নাজমুল হুদার কাছে।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এম পি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে , আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রও সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি।
প্রবাসী সিলেট বাসিকে লিখিত ভাবে সকল সমস্যা দেওয়ার আহ্বায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক বোর্ড অফ ট্রাস্টি বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, বিয়ানীবাজার বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক সমিতি সভাপতি আব্দুল মান্নান, ও সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, ওসমানী নাগর এসোসিয়েশনের সাবেক সভাপতি বশির উদ্দিন আহমেদ,এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপিত সুহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কানেক্টিকাট আওয়ামীলীগ এর সহ -সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, লায়েক আহমেদ, সভাপতি সিলেট সদর এসোসিয়েশন, শিল্পপতি শামসুল আবেদীন, বীর মুক্তিযুদ্ধা বাবুল আহমেদ, ফকর উদ্দিন, আব্দুর ছবুর, ক্রিয়া সংগঠক ইসলাম উদ্দিন, গওহর চৌধুরী, রোকন আহমেদ, মোঃ জিল্লুর রহমান খান, হেলথ ফার্স্ট ম্যানেজার সালেহ আহমেদ, চাপিলানিন মুয়াজ্জাম চৌধুরী, শাহীন আহমেদ, চৌধুরী সালেহ, মোঃ ভূঁইয়া, এবিএম জাকের চৌধুরী, মোশাহিদ জে রাশেদ, সিলেট মহানগর শ্রমিক লীগ সহ সভাপতি রফিকুল আলম চৌধুরী বাবু, বঙ্গবন্ধু শিশু কিশোর জেলা কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, এডভোক্যাকটে জয়জিৎ আচার্য পি পি জজ কোর্ট সিলেট, বিশিষ্ট কমিনিটি এক্টিভিস্ট শাহান খান, বীর মুক্তিযুদ্বা আলমগির ভূঁইয়া, আনজুমান আল ইসলাহ সহ সভাপতি মওলানা শাহান শাহ এয়াহিয়া, ব্রনক্সে আওয়ামীলীগের সহ সভাপিত ও লেখক কবি মোঃ আবু তাহের চৌধুরী, খালেদ আহমেদ, আব্দুল আজিজি, শাহ গোলাম রাহিম শ্যামল, জালালালবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সহ সাধারণ সম্পাদক নূর আলম জিকু প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।